গাড়িতে একবার সিলিন্ডার বসিয়ে দেয়া হলে, এরপর আর সেটির তেমন কোন নিয়মিত দেখভাল অনেকেই করে না সাধারণত। মানসম্পন্ন সিলিন্ডার ব্যবহার করে থাকলে, একবার সিলিন্ডার বসানো হয়ে গেলে তা অনায়াসে ৫ বছর ব্যবহার করার মতো উপযোগী থাকে। তাই গাড়ি সিএনজিতে রূপান্তর হয়ে যাওয়ার পর প্রতি ৫ বছরে একবার সিলিন্ডার রি-টেস্টিং করানো প্রয়োজন। কারণ এতে করে সিলিন্ডারের কোন ত্রুটি, যন্ত্রাংশের ত্রুটি এবং সঠিক অবস্থানে বহাল আছে কিনা জান যায়।